,

দেশে এলো ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

news-image

যশোর প্রতিনিধি : ভারত সরকারের দেয়া উপহারের আরও নয়টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। এ নিয়ে মোট পাঁচ চালানে ভারত থেকে এলো উপহারের মোট ১০৯টি অ্যাম্বুলেন্স।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে আসে।

গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শেষ চালানের নয়টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি, ২৬ আগস্ট ৪০টি ও ১২ সেপ্টেম্বর ২৯টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ১০৯টি অ্যাম্বুলেন্স। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, ঢাকার ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স এসেছে। উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় এগুলোর গেটপাস (আইজিএম) জমা দিয়েছিলেন।

সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, ভারত সরকারের উপহারের নয়টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র কাস্টমসে জমা দেয়া হয়েছে। অ্যাম্বুলেন্সগুলো কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার ঢাকার উদ্দেশে রওনা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড