,

যশের রয়েছে ১০ বছরের আরেকটি ছেলে, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

news-image

অনলাইন ডেস্ক : যশ দাশগুপ্ত, ভারতের বাংলার সিনেমার জনপ্রিয় অভিনেতা। সেই সঙ্গে তিনি একজন মডেল ও রাজনীতিক। সাম্প্রতিক সময়ে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের সঙ্গে জড়িয়ে।

সম্প্রতি নুসরাত একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তার নাম রাখা হয়েছে ঈশান। অনেকেরই ধারণা, যশ-ই এই সন্তানের বাবা। কেননা, সন্তান জন্ম থেকে নিয়ে সকাল কাজে নুসরাতের সঙ্গেই আছেন যশ।

নিখিল জৈনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ না হলেও অনেক দিন ধরেই আলাদা থাকছিলেন নুসরাত। তবে এই সময়ে তার সঙ্গে যশের থাকার বিষয়টি প্রকাশ্যে আসে গণমাধ্যমে।
পরে নুসরাতের অন্তঃসত্ত্বার খবর বেরিয়ে আসলে গুঞ্জন আরও জোরালো হয়। তবে কয়েক দিন নুসরাত জানিয়েছেন, তার সন্তানের বাবা তাদের সঙ্গেই থাকেন। এ থেকেও যশকেই ইঙ্গিত করেছেন বলে অনেকের ধারণা।

এবার প্রকাশ্যে আসল আরেকটি বিস্ফোরক তথ্য। যশের রয়েছে ১০ বছরের একটি ছেলে সন্তান। এর আগে যশ একজনকে বিয়ে করেছিলেন। তার নাম শ্বেতা সিংহ কালহানস। সেই সংসারেই রয়েছে ১০ বছরের এই পুত্রসন্তান।

যশের সাবেক স্ত্রী শ্বেতাই প্রকাশ্যে এনেছেন এই বিস্ফোরক তথ্য।

জানা গেছে, শ্বেতা মুম্বাইয়ের বাসিন্দা। তিনি একজন সংবাদকর্মী। তাদের বিচ্ছেদ হয়েছে আরও বছর তিনেক আগে।

যশের বিষয়ে শ্বেতার মন্তব্য, আমি ওকে জানি ও চিনি। ওর মেলামেশা করার একটা পদ্ধতি আছে। সেটাও আমি জানি। তবে আমার মনে হয় এবার সময় হয়েছে! ভবিষ্যতে যশ কীভাবে নিজেকে প্রকাশ করবে, তার সিদ্ধান্ত এবার ওর নিয়ে নেওয়া উচিত। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য