,

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি

news-image

অনলাইন ডেস্ক : মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ বাস্তবায়ন কমিটি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীদের এসময় স্বাস্থ্য ভবনের মূল গেটে ও সিঁড়িতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারীরা এসময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিয়োগ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, ২০২০ সালের নিয়োগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলন প্রসঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমার গণমাধ্যমকে বলেন, আমাদের ১২০০ মেডিকেল টেকনোলজিস্টের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।কিন্তু এখনও ফল প্রকাশ করা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলতে গেলে মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য অধিদফতরে পাঠাচ্ছে। আর অধিদফতর বলছে মন্ত্রণালয়ের কথা।

তিনি আরও বলেন, এর আগে আন্দোলন করার ফলে ৩১ আগস্টের মধ্যে ফল প্রকাশ করার কথা বলা হয়েছিল। কিন্তু এখনও তা প্রকাশ হয়নি। এখন আমাদের পেছনে ফেরার পথ বন্ধ। আমাদের দাবি মেনে নিয়ে অবিলম্বে ফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হোক।অন্যথায় আমরা মন্ত্রণালয় ঘেরাওয়ের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য