,

ইভ্যালিসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানে নিরীক্ষক নিয়োগে চিঠি

news-image

অনলাইন ডেস্ক : ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানে পৃথক নিরীক্ষা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় থাকা অন্য সাত ই-কমার্স প্রতিষ্ঠান হল- সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি ও আলেশা মার্ট।

বাংলাদেশ ব্যাংক গত রবিবার (১২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়কে উল্লিখিত ই-কমার্স প্রতিষ্ঠানে স্বাধীন নিরীক্ষক নিয়োগ দিয়ে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ এবং চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণ জানা দরকার।
বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ই-ভ্যালি ছাড়া অন্য ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়কে এ চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, এর আগে তিন দফায় ইভ্যালি তাদের দায়-দেনার বিবরণ বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এগুলোর সত্যতা যাচাই ও পরবর্তী সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য