,

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় সৃষ্ট পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের সুসংবাদ দিয়েছে সৌদি আরব সরকার। প্রবাসী কর্মীদের জন্য বসবাসের অনুমতি বা ইকামার মেয়াদ বিনা মূল্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি। খবর আরব নিউজের
খবরে বলা হয়, ভিজিট ভিসা, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রেও একই সুবিধা দেবে মধ্যপ্রাচ্যের দেশটি। এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একইভাবে বৃদ্ধি হবে।

সম্প্রতি বাদশাহ সালমানের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রাণঘাতী করোনার প্রভাব মোকাবিলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, বিদেশে অবস্থানরত প্রবাসীদের ইকামার পাশাপাশি ভিজিট, এক্সিট ও রি-অ্যান্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেবে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে, মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদপ্তরে যেতে হবে না। এ কাজে সহায়তা করছে সৌদির জাতীয় তথ্য কেন্দ্র।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য