,

আরও ৩২১ ডেঙ্গু রোগী হাসপাতালে

news-image

অনলাইন ডেস্ক : মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৫ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে ১৪ হাজার ২২১ জনে দাঁড়াল। আর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনো ১ হাজার ২৭১ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮০ জন ও দেশের অন্যান্য বিভাগে ১৯১ জন রোগী ভর্তি আছেন।
চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৫৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাইয়ে ২ হাজার ২৮৬, জুনে ২৭২ এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য