,

করোনার টিকা না নিলে মৃত্যুর ঝুঁকি ১১ গুণ বেশি: সিডিসি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, করোনাভাইরাসের টিকা না নেওয়া ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকি যারা পুরো ডোজ টিকা নিয়েছেন তাদের তুলনায় ১১ গুণ বেশি। এছাড়াও টিকা একেবারেই না নেয়া থাকলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে সাড়ে ৪ গুণ।

শুক্রবার প্রকাশিত সিডিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের ‘ডেল্টা ধরন’ টিকা নেওয়া ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে পারলেও গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকা কার্যকার।
ব্রিফিংয়ে সিডিসির পরিচালক ডা. রোশেল ভলেনস্কি বলেন, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মধ্যে দেখা গেছে, যারা টিকা নেননি তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি যারা টিকা নিয়েছেন তাদের চেয়ে সাড়ে চারগুণ বেশি, হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি এবং মৃত্যুর শঙ্কা ১১ গুণ বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ে সাপ্তাহিক প্রতিবেদনে তিনটি সমীক্ষার ফল থেকে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করেছে। এতে সামনের দিনগুলোতে অনেকেরই বুস্টার ডোজ বা টিকার তৃতীয় ডোজ দরকার হতে পারে।

আমেরিকার ১৩টি রাজ্যের ৬ লাখেরও বেশি মানুষের উপর গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত চালানো এই সমীক্ষায় সিডিসি দেখেছে, আমেরিকায় যে কোভিড টিকাগুলো এখন দেয়া হচ্ছে, ডেল্টা প্রতিরোধে সেগুলোর কার্যকারিতা গত এপ্রিল থেকে আগস্টে অনেকটাই কমে গেছে। এপ্রিলে টিকাগুলোর কার্যকারিতা ছিল ৯১ শতাংশ। আর সেটা আগস্টে কমে গিয়ে হয়েছে ৭৮ শতাংশে।

ডেল্টা প্রতিরোধে সময়ের সাথে সাথে কোভিড টিকার কার্যকারিতা কমে যাওয়ার ফলে টিকা নেয়ার পরও ফের সংক্রমিত হয়ে (‘ব্রেকথ্রু ইনফেকশন’) হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এমনকি তাদের একাংশের মৃত্যুও হচ্ছে।

সিডিসির সমীক্ষায় ধরা পড়েছে, গত এপ্রিল থেকে আগস্টে টিকার কার্যকারিতা কমে আসার ফলে যারা টিকা নিয়েছেন, তাদের ১৪ শতাংশকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। তাদের মধ্যে ১৬ শতাংশের মৃত্যুও হচ্ছে কোভিডে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য