,

‘সিঙ্গল মাদার’ হিসেবে সন্তানের নাম নথিভুক্ত করতে চান নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : সন্তানের জন্ম সনদে বাবার নাম বাদ দিয়ে শুধু মায়ের নাম রাখতে চান অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এ নিয়ে পৌরসভা অফিসে গিয়ে প্রশাসনের সাথে কথা বলেছেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

গত ১১ সেপ্টেম্বর মুখ্য পৌর স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায় চৌধুরীর কক্ষে দেখা গিয়েছে দুই তারকাকে। কলকাতা পৌরসভা এলাকায় যে সব শিশু জন্ম নেয়, তাদের জন্মসনদ সংগ্রহ করতে হয় সেখান থেকে। বাবা অথবা মায়ের নাম এবং জন্মের তারিখ দিলে সব তথ্য পাওয়া যায়। আর সেখানে নাকি নুসরাত এবং যশ সন্তানের জন্মসনদ নিয়ে আলোচনা করছিলেন। শোনা গেছে, নুসরাত সুব্রতর কাছে জানতে চেয়েছেন, ‘সিঙ্গল মাদার’ হিসেবে নাম নথিভুক্ত করা যায় কিনা। সুব্রত জানিয়েছেন, নিয়ম রয়েছে। একলা মা হওয়ার জন্য কী কী করণীয়, তাও জানিয়েছেন।

গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের বাবার পরিচয় নিয়ে নুসরাত বলেছেন, ‘বাবা কে সেটা বাবাই জানেন। ছেলের সঙ্গে তার ও যশের ভালো সময় কাটছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য