,

সিলেটে ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে সাপটি উদ্ধার করা হয়। সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বসতবাড়ির ঘরের পাশে একটি বড় অজগর সাপ দেখা গেছে। সাপটিকে মারার জন্য আশপাশের লোকজন উদ্যেত হলে ওই ব্যক্তি ৯৯৯-এ কল করে নিজেদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা ও সাপটি উদ্ধারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিকভাবে শাহ পরান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ প্রদান করা হয়। সংবাদ পাওয়ার পর শাহ্ পরান থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কানুর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

একইসঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে সিলেট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সাপটি উদ্ধারের বিষয়ে অনুরোধ করা হয়। সিলেট বন বিভাগ সংবাদ পেয়ে স্থানীয় একটি রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পাঠায়। পরে রেসকিউ টিমের সহায়তায় ৩০ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করে খাদিম নগর জঙ্গলে অবমুক্ত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য