,

মঙ্গলবার সংসদের চতুর্দশ অধিবেশন আবার শুরু হচ্ছে

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন টানা ৯ দিন মুলতবির পর মঙ্গলবার সকাল ১১টায় আবার শুরু হচ্ছে।

গত ১ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়ে এক নাগাড়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার পর মুলতবি করা হয়।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাদকতা থাকায় এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী এ অধিবেশন আহবান করা হয়। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা ছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রয়োজনে অধিবেশনের কার্যকাল বাড়ানো হয়েছে। পরের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আবার শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২জুন শুরু হয়ে গত ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য