,

প্যারিসের প্রথম নারী মেয়র লড়বেন প্রেসিডেন্ট পদে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রথম নারী মেয়র আন্নে হিদালগো দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

|৬২ বছর বয়সী আন্নে রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। আন্নে ফ্রান্সের ডান ও বাম দলগুলো থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম, যা প্রেসিডেন্ট হওয়ার সম্ভবনা রয়েছে। এতে তিনি হতে পারেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।

ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় দফায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। তবে তিনি আবার লড়বেন বলেই ধারণা করা হচ্ছে।

আন্নের ঘোষণার পরপরই দেশটির কট্টর ডানপন্থী নেত্রী মারি লো পেন তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য প্রচারে নামেন।

এখন পর্যন্ত যে জনমত জরিপ, তাতে দেখা যায়, আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় প্রথম দফার ভোটে শীর্ষে থাকবেন ম্যাক্রোঁ ও লো পেন। তারপর দ্বিতীয় দফার ভোটে ২০১৭ সালের নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটতে পারে; অর্থাৎ ম্যাক্রোঁ আবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য