,

প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি

news-image

প্রবাসীদের বসবাসের অনুমতি (ইকামা), ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে সৌদি আরব। কোনও ধরনের ফি ছাড়াই প্রবাসীদের ইকামা ভিজিট, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে দেশটির পাসপোর্ট অধিদফতর।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ।

করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সৌদি সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছে। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় প্রবাসীদের ইকামা, ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির পাসপোর্ট অধিদফতর। এ জন্য প্রবাসী কর্মীদের দেশটির পাসপোর্ট বিভাগে যাওয়ার দরকার হবে না।

সৌদি আরবের পাসপোর্ট বিভাগ বলছে, করানাভাইরাস মহামারির কারণে যেসব দেশের নাগরিকদের প্রবেশে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব দেশের নাগরিকদের বসবাসের অনুমতি বা ইকামা, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হবে। এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একই ভাবে বৃদ্ধি করা হবে।

চলতি সপ্তাহের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনা থেকে সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেওয়া হয়। করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানতে মূলত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য