,

ফের বেড়েছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও চলতি সপ্তাহের শুরুর দিকে করোনা সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী থাকলে সোমবার (১৩ সেপ্টেম্বর) তা বেড়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৭৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৪৩ হাজার ৬২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৩৫ জন।

এর আগে রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ৭০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৮ হাজার ৯৯৬ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৯২ হাজার ১৯২ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৬৮৮ জনের। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৯৮ লাখ ৯ হাজার ১৬৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৫৯০ জনের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য