,

দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ করলেন মাহি

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানালেন মাহি।

রবিবার দিবাগত রাতে ফেসবুকে নিজের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ করেন মাহি।

ছবিতে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বর কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে।
ফেসবুকে মাহি জানান, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ইং ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

জানা যায়, কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। মাহির সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল।

এর আগে গত ৬ সেপ্টেম্বর মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী! আর এই ঘোষণাটিই ‘সারপ্রাইজ’ হিসেবে দিতে যাচ্ছেন ‘জান্নাত’খ্যাত অভিনেত্রী। যদিও মাহির এই ‘সারপ্রাইজ’-এর খবর আগেই ফাঁস হয়ে গিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য