রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাই ক্লাস করল ছোট্ট সাহিল

news-image

নিজস্ব প্রতিবেদক : জীবনে প্রথমবার ক্লাস করেছে, তাও আবার একা। রাজধানীর খুদে শিক্ষার্থী সাহিলের ক্ষেত্রে ঘটেছে এমন কাণ্ড। রবিবার স্কুল খোলার প্রথম দিন তার ক্লাস না থাকলেও জোর করেই ক্লাস করে সে। পরে তার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শিশুটির উৎসাহের প্রশংসা করেছেন নেটিজেনরা।

জানা যায়, চলতি বছরের শুরুতে রাজধানীর উত্তরার চাইল্ড হ্যাভেন স্কুলে প্লে গ্রুপে ভর্তি হয় সাহিল। স্কুল বন্ধ থাকায় সশরীরে শ্রেণিকক্ষে বসার সুযোগ হয়নি তার। সবশেষ গতকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় সরকার। টেলিভিশনে এই খবর দেখে মায়ের কাছে স্কুলে যাওয়ার আবদার করে সে। আগে থেকে স্কুলের ব্যাগও নিজে নিজে গুছিয়ে রাখে। কিন্তু প্রথম দিন তার ক্লাস নেই। নানাভাবে বুঝিয়েও নিরুপায় হয়ে অধ্যক্ষকেই ফোন দিয়ে বসে সাহিলের মা। অধ্যক্ষকে তিনি অনুরোধ করেন তার ছেলেকে যেন বোঝানো হয় যে তাদের স্কুল এখনো খোলা হয়নি।

এ সময় ছোট্ট সাহিল অধ্যক্ষকে উদ্দেশ করে বলে, স্যার, আমার স্কুল খোলা, কিন্তু মা আমাকে স্কুলে যেতে দিচ্ছে না। জবাবে অধ্যক্ষ বলেন, তোমাদের স্কুল তো এখনো খোলা হয়নি। তবে, ছোট্ট সাহিলের একটাই কথা, আমি স্কুলে যাব। টিভিতে শুনেছি, আজ থেকে স্কুল খোলা। এসব বলতে বলতে একপর্যায়ে সে মোবাইলেই কান্নায় ভেঙে পড়ে। ছোট্ট শিশুটির আবদার মেনে নিয়ে সাহিলকে স্কুলে নিয়ে আসার অনুমতি দেন ওই শিক্ষক।

পরে মায়ের হাত ধরে স্কুলে আসে প্লে গ্রুপের শিক্ষার্থী সাহিল। শ্রেণিকক্ষে তার অন্য কোনো বন্ধু-বান্ধব না থাকলেও, নিজেই একা একা বই খাতা বের করে লেখাপড়া করে সে। তবে, স্কুলে তার ক্লাসে কোনো শিক্ষার্থী না থাকলেও জুমে চলমান রয়েছে ক্লাসের কার্যক্রম। শ্রেণিকক্ষেই বসে জুমের মাধ্যমে ক্লাসে অংশ নেয় সে। পরে হাস্যোজ্জ্বল মুখে স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়।

অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্লে এবং কেজি শ্রেণিতে এখনো সশরীরে স্কুলে পাঠদানের কার্যক্রম শুরু হয়নি। তবে, আমার স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী সাহিলের মোবাইল ফোনের কান্নাকাটি আমাকে খুব আবেগপ্রবণ করে দেয়। তার অভিভাবককে জানাই- তাকে যেন আজ স্কুলে নিয়ে আসা হয়। স্কুলে আসার পর সাহিলের মুখে ছিল আনন্দের ঢেউ। এক ফাঁকে ক্লাস রুমে গিয়েছিলাম তাকে দেখতে। আমাকে দেখেই সে আধো আধো উচ্চারণে বলেছে, ‘থ্যাং..কু স্যার।’

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ