বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি পানশালায় বাংলার মহুয়া

news-image

অনলাইন ডেস্ক : দেশে মহুয়া কেন্দ্রিক নানা লোককথা প্রচলিত আছে। শোনা যায়, বনে গাছে মহুয়া ফল আসলে তার ঘ্রাণে উন্মত্ত হয়ে ছুটে আসে হাতি ও ভাল্লুকের দল। তারা সেই ফল খেয়ে মাতাল হয়ে পড়ে বলেও শোনা যায়।

বাংলার এই মহুয়াকে এবার বোতলবন্দী অবস্থায় পাওয়া গেল ফ্রান্সের পানশালায়। উপমহাদেশে মহুয়া গাছের ফুল থেকে ঘরোয়া পদ্ধতিতে পানীয় তৈরির রীতি বেশ পুরোনো। অনেকে বলেন, মহুয়ায় অ্যালকোহলের পরিমাণ এমনই বেশি যে আগুনে দিলে তা জ্বলতে থাকে নিজের মতো।

সেই মহুয়া ফুল থেকে তৈরি মদ এ বার বোতলবন্দী হয়ে বিক্রি হচ্ছে ফ্রান্সে। সম্প্রতি একটি ছবি অনলাইনে ভাইরাল হয়েছে, সাহিত্যিক অমিতাভ ঘোষের একটি পোস্ট। সেখানে দুটি বোতলের ছবি দেওয়া আছে।

অমিতাভ লিখেছেন, ‘এটি প্যারিসের একটি পানশালার ছবি।’ বোতল দু’টির ওপরের সাদা কভারে দেখা যাচ্ছে শুঁড় উঁচু করা এক হাতির ছবি। যেন সে উন্মত্ত। তবে, এই বোতলবন্দী মহুয়া তৈরি হয়েছে ফ্রান্সেই। বিশেষ পদ্ধতি মেনে তৈরি মদ বিক্রি হচ্ছে সে দেশে।

ব্রিটিশ আমল থেকেই বাংলার মহুয়ার মদ নিয়ে পাশ্চাত্যের আগ্রহ বেশ জানা তথ্য। ব্রিটিশরা বিভিন্ন ভাবে এই দেশি মদ নিজেদের মতো করে তৈরি করতেও চেষ্টা করেছেন, কিন্তু লাভ হয়নি। কিন্তু পেরেছেন ফরাসিরা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে