,

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নেপাল নারী ফুটবল দলের ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। নেপালের দশরথ স্টেডিয়ামে দুই দলের জমাট রক্ষণে এ ম্যাচে কেউ কারও জাল খুঁজে পায়নি।

তিন দিন আগে গত বৃহস্পতিবার এই দশরথ স্টেডিয়ামেই স্বাগতিকদের কাছে রক্ষণের দুই ভুলে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচের আগে রক্ষণে নিজেদের এই ভুল-ত্রুটি শুধরে নেওয়ার ব্যাপারে বেশ সাবধানী ছিলেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মাঠেও প্রতিপক্ষের আক্রমণভাগকে প্রথমার্ধে খুব বেশি সুযোগ বের করতে দেয়নি বাংলাদেশের রক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নেপালি ফুটবলারদের দূরপাল্লার শটে গোলরক্ষক রুপনা চাকমা একাধিকবার সমস্যায় পড়লেও গোল পেতে দেননি প্রতিপক্ষকে।

আক্রমণ নিয়ে স্বাগতিকদের পক্ষ থেকে চাপ বেশি থাকলেও সুযোগ এসেছিল বাংলাদেশের দুয়ারেও। যদিও নিজেদের বোঝাপড়ার অভাবটাই গোল পেতে দেয়নি সাবিনা-কৃষ্ণাদের। ৩০ মিনিটে ডান পাশের কর্নারের কাছ থেকে নেওয়া কৃষ্ণারাণী সরকারের বাঁকানো শট মাঠের বাইরে গেছে গোল বারে লেগে।

কোনো পক্ষই গোল না পাওয়ায় প্রথমার্ধ ছিল তাই গোলশূন্য। পরের ৪৫ মিনিটেও কেউ কারও রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ-নেপালের ফুটবলাররা। আক্রমণে নেপালিদের প্রাধান্য থাকলেও স্বাগতিক ফরোয়ার্ডদের ডি-বক্সের ভেতরে জায়গা নিয়ে খেলার সুযোগ দেয়নি বাংলাদেশের রক্ষণভাগ। তাতে অটুট ছিল বাংলাদেশের জাল।

পরশু এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে কাঠমান্ডু থেকে উজবেকিস্তান যাবেন সাবিনা খাতুনরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের