,

টানা দ্বিতীয় জয় টাইগার যুবাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগান যুবাদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল মেহেরবের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশে দারুণ বোলিংয়ে ১০১ রানে অলআউট হয় আফগানিস্তান। সহজ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট আর ১৬১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

১০২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করে মোফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। ২৪ রান করে আউট হন নাবিল। আরেক ওপেনার মোফিজুল ৩১ রান করে আউট হন। দলের রান তখন ৫৭।

এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফগানদের দারুণ বোলিংয়ে ৮৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত ২৩.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আইচ মোল্লা ১৬ ও রিপন মণ্ডল ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি আফগান যুবা ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪২.৩ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হন তাঁরা। সর্বোচ্চ ২৫ রান আসে সাবাউন বানুরির ব্যাট থেকে। বাংলাদেশের নাঈমুর রহমান ৪টি, গোলাম কিবরিয়া ২টি এবং রিপন মণ্ডল ও মেহেরব ১টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড