,

দ. আফ্রিকায় শ্বাসরোধে বাংলাদেশিকে হত্যা

news-image

প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে নুরে আলম ভুট্টু নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে।

|স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নুরে আলম ভুট্টুকে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে একা পেয়ে স্থানীয় কৃষ্ণাঙ্গ কয়েকজন ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করে দোকানের মালামাল এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় ২জনকে আটক করেছে দেশটির পুলিশ।

নুরে আলাম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নুরে আলম ভুট্টুর পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য