,

নভেম্বরে আসছে জিমেইলে ভিডিও কল সুবিধা

news-image

নিউজ ডেস্ক : জিমেইলে মাধ্যমে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। যা ব্যবহারকারীদের আরও সহজ ও সাবলিল কলিং এক্সপেরিয়েন্স প্রদান করবে। গুগল ব্যবহারকারীদের মিটিংয়ে বা ভিডিও কলে আমন্ত্রণ জানানোর জন্য ইউআরএল জেনারেট করে। আর এই নতুন সুবিধাটি চালু হলে আর কোন ঝামেলাই থাকবে না।

প্রযুক্তি সংস্থাটি বলছে, এটি এমন একটি ফিচার হবে যার মাধ্যমে গুগল মিটিংগুলো আরও স্বতঃস্ফূর্ত ও সহজ হবে। গুগল প্রথমে জিমেইল অ্যাপের মধ্যে একে অপরকে (কন্টাক্ট লিস্টের) কল করার উপায় চালু করবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইল অ্যাপের মাধ্যমেই যে কোনো ডিভাইস ব্যবহার করে একে অপরকে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন।জিমেইল অ্যাপে ভিডিও ও ফোন বাটন যুক্ত করা হবে। যাতে দ্রুত ভিডিও কল স্টার্ট করা যায় এবং ভিডিও ছাড়াই অডিও-ওনলি মিট কল করা যায়।

গুগল ঘোষণা করেছে, নভেম্বরের শুরুর দিকে এটি সব ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। সঙ্গে গুগল মিটের জন্য থাকবে লাইভ-ট্রান্সলেটেড ক্যাপশন সাপোর্টও। শুরুর দিকে এই ফিচারটিতে ইংরেজি থেকে ফরাসি, জার্মান, স্প্যানিশ এবং পর্তুগিজে ট্রান্সলেটেড ক্যাপশন পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য আরও ভাষার ক্ষেত্রেও এই ফিচারটি পাওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য