,

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রংপুরের শিক্ষাঙ্গণ

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : সারা দেশের ন্যায় রংপুর নগরীসহ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদানের জন্য খুলে দেয়া হয়েছে। করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলায় উ”ছ¡সিত শিক্ষার্থীরা।রোববার সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ছুটতে দেখা গেছে প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। সবার চোখে-মুখে বাঁধভাঙা আনন্দ আর উ”ছ¡াসে ভরা। দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার পরি”ছন্নতার কাজ শেষ করে নতুন রূপে সাজানো হয়েছে। ফলে দীর্ঘ বন্ধের পর আবারও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়েছে শিক্ষাঙ্গণ।

সরেজমিনে দেখা গেছে, রংপুর নগরীসহ জেলা আট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বা¯’্যবিধি মেনে চলতে নানা ব্যব¯’া গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে সচেতনতামূলক ব্যানার টানানো, শিক্ষার্থীদের মাস্ক পরিধাণ নিশ্চিত করে প্রতিষ্ঠানে প্রবেশ, সকলের হাত ধোয়া নিশ্চিত করাসহ শারীরিক দূরত্ব বজায় রেখে শ্রেণিকক্ষে বসার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রতিষ্ঠানের প্রধানরা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শ্রেণিগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছে।
এদিকে রংপুর নগরীসহ জেলার মাদরাসাগুলোতেও সরকারী নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছে। রোববার সকালে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আসিব আহসান, মাধ্যমিক ও উ”চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক এসএম আব্দুল মতিন লস্কর, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

রংপুর প্রাথমিক, মাধ্যমিক ও উ”চ শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় ৯ হাজার ৫৪৭টি প্রাথমিক বিদ্যালয়, ২ হাজার ৯৬৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫৫৬টি উ”চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ১৯ লাখ, মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ লাখ ও উ”চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১ লাখ শিক্ষার্থী রয়েছে।

বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মাহাদি হাসান জানান, দীর্ঘদিন পর মাদ্রাসায় এলাম। শিক্ষক-বন্ধুদের সাথে দেখা হলো। খুব ভালো লাগছে। আমরা স্বা¯’্যবিধি মেনে ক্লাস করেছি।রংপুর নগরীর তামপাট এলাকার অভিভাবক নুরুল ইসলাম, আশরতপুর এলাকার মইনুল হক ও সাতমাথা এলাকার আফজাল পাটোয়ারী বলেন, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর অবেশেষে চালু হওয়ায় স্বস্তিতে রয়েছি। কারণ দীর্ঘদিন সন্তানদের শিক্ষা জীবন নিয়ে বড় চিন্তায় ছিলাম। এখন মনে স্বস্তি ফিরেছে।নগরীর মাহিগঞ্জ বালিকা উ”চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যা”িছ। আশাকরি দীর্ঘদিনের ¯’বিরতা কাটিয়ে শিক্ষায় স্বাভাবিক গতি আসবে।

নগরীর কেরানীরহাট উ”চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ধরনী বর্মন বলেন, স্বা¯’্য সুরক্ষায় সরকারি নির্দেশনা মানার শতভাগ চেষ্টা করছেন তারা। বিগত দিনের পড়াশুনার ক্ষতি পূষিয়ে দিতে শিক্ষকদের বাড়তি নজর থাকবে বলে তিনি জানান।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা স্বা¯’্যবিধি মেনে তাদের কার্যক্রম চালিয়ে যা”েছন। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কঠোর মনিটরিং রয়েছে। স্বা¯’্যবিধি নিশ্চিত করতে প্রত্যেক প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য