,

আবারও বিজ্ঞাপনে আফরান নিশো

news-image

বিনোদন প্রতিবেদক : মুঠোফোন কোম্পানি আইটেল’ র শুভেচ্ছাদূত হয়েছেন সুপারস্টার আফরান নিশো। সেই ধারবাহিকতায় চুক্তি অনুযায়ী তাদের সঙ্গে আগামী এক বছর বিভিন্ন এন্ডরসমেন্টে অংশ নেবেন এই তারকা। এরইমধ্যে শেষ করেছেন একটি নতুন বিজ্ঞাপনের শুটিং।

‘স্টাইলের নতুন বস’ স্লোগানে আইটেল মুঠোফোনের নতুন ভার্সনের এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। আফরান নিশো ছাড়াও নানা চমকে এখানে দেখা যাবে র‍্যাপার ব্ল্যাক জ্যাং, পূজা ক্রুজসহ আরও অনেককে। এটি নির্মাণ করেছেন রুমন।

বিজ্ঞাপন প্রসঙ্গে বাংলাদেশ জার্নালকে আফরান নিশো বলেন, ‘আইটেল’ র সঙ্গে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। চলতি বছরেই তাদের দুটো বিজ্ঞাপনে কাজ করেছি। সেগুলো থেকে ভালো রেসপন্সও পেয়েছি। এখন আবার তাদের নতুন একটি ভার্সন আসছে, সেটি নিয়ে আরেকটি কাজ করলাম।’

তিনি বলেন, ‘আমার কাছে কোনো এন্ডরসমেন্টের প্রস্তাব আসলে আমি আগে দেখি, যেই প্রোডাক্টের হয়ে কাজ করবো সেটা আমার সাথে যাচ্ছে কিনা বা সেটা আমি করতে পারবো কিনা! আমি বিশ্বাস করি, যেটা আমি নিজে ব্যবহার করি, পছন্দ করি বা আমার সাথে যায় এরকম হলেই কেবল আমি সেটা করেছি। সেক্ষেত্রে কোয়ালিটিটা অবশ্যই দেখি। একটা প্রোডাক্টের জন্য আমি কিছু টাকা পেলাম তার জন্য সেটা নিয়ে আমি কিছু বলে দিলাম, এটা আমার কাছে সমস্যা মনে হয়। সেগুলো আমি কখনোই করতে চাই না। এরজন্য বিজ্ঞাপনে রেনডমলি বা একেবারে নিয়মিত কাজ করা হয়নি আমার।

যখন কোনো ক্লায়েন্ট বা প্রোডাক্টের সাথে একটা লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ হয় তখন হয়তো টানা বেশ কিছু তাদের বিজ্ঞাপনে কাজ করি। আইটেলের সঙ্গে এই বছরেই তিনটি বিজ্ঞাপনে কাজ করেছি। সামনে হয়তো আরও আসবে।’

তিনি আরও বলেন, ‘নতুন যে ফোনটি তারা নিয়ে আসছে এই ফোনটি অনেক আপডেটেড। একটা মুঠোফোনে যা যা থাকা দরকার তার সবই আছে। অনেক কম দামে সামর্থ্যের মধ্যে সবাই এটি কিনতে পারবেন। একটা দামী ফোনে যা ফিচার থাকে এখানেও তার সব পাওয়া যাবে। যারা একটু সাধ্যের মধ্যে সবটুকু পেতে চান, তাদের জন্য এটা বেশ সহায়ক হবে।’

বিজ্ঞাপনটি আজ সন্ধ্যায় প্রচার হতে পারে বলে জানান আফরান নিশো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য