,

শাহরুখ খানও স্পটলাইট হারানোর ভয় পায়!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানও ভয় পান। তারও আশঙ্কা হয়। তিনিও প্রশ্ন করেন, ‘‘আমার এই যে এত অনুরাগী, তারা চিরকাল আমার বাড়ির নীচে ভিড় জমাবে তো?’’ নাকি সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ তার অনুরাগীদের কেড়ে নেবেন? নতুন ভিডিওতে শাহরুখ খানের সেই ভয়ই প্রকাশ পেল।

আসলে এই ভয়ও প্রচারের অঙ্গ। ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এর জন্য নতুন প্রচারমূলক ভিডিওতে আত্মপ্রকাশ করলেন শাহরুখ। ভিডিও বার্তায় ইঙ্গিত মিলল, তিনিও এ বার ওটিটিতে মুখ দেখাতে পারেন। কারণ তিনি ভয় পেয়েছেন। বলিউডের ছোটবড় সব তারকারা ধীরে ধীরে ওটিটিতে কাজ শুরু করেছেন। কিন্তু কিং খানই কেবল সেই তালিকা থেকে বাদ। ট্রেন্ডের সঙ্গে তাল না মেলালে পাছে তার চাহিদা কমে যায়, সেই ভয়ে তিনিও ভাবনাচিন্তা শুরু করেছেন।

দেখা যাচ্ছে, কিং খানের বাংলো ‘মান্নাত’-এর সামনে লোকের ভিড়। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিরাচরিত ভঙ্গিতে শাহরুখ তার অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন। পাশে তার সহকারী (রাজেশ জাইস এই চরিত্রে অভিনয় করেছেন)।

শাহরুখ বলছেন, ‘‘দেখছো, কোনও তারকার বাড়ির নীচে এ রকম ভিড় হয়?’’ সহকারী বলছেন, ‘‘তা দেখিনি, কিন্তু ভবিষ্যতের কথা জানি না।’’ এমন উত্তরে ভয় পেয়ে গেলেন শাহরুখ। সহকারী তাকে জানালেন, সব তারকাই এখন ‘ডিজনি প্লাস হটস্টার’-এ কাজ করছেন, কেবল শাহরুখ খানই সেই তালিকায় নাম লেখাননি। আর সেই শুনে চুপ করে গেলেন ‘বাদশাহ’।

সেই ভিডিও শেয়ার করে করণ মজা করে লিখলেন, ‘‘শাহরুখ খানও স্পটলাইট হারানোর ভয় পায়! জীবনে এটাই দেখা বাকি ছিল।’’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য