,

মমতাকে প্রিয়াংকার কটাক্ষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে জমে উঠেছে ভবানীপুর উপনির্বাচন। এবার তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী টিবরেওয়াল। এদিকে বিভিন্ন প্রচার-প্রচারণায় ওত্তেজনা ছড়াচ্ছে দুই হেভিওয়েটের মুখের লড়াই।

রোববার ভিক্টোরিয়া পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ করছিলেন প্রিয়াংকা। তখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট প্রার্থী। তার বিরুদ্ধে আপনার প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে? উত্তরে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওর ওজন আছে, তাই ও হেভিওয়েট।’

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে তিনি কতটা আশাবাদী, এমন প্রশ্নের উত্তরে প্রিয়াংকা বলেন, জয়ের বিষয়ে আমি আশাবাদী। কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা (তৃণমূল)। এবারও যদি তাই করে তা হলে তো গণতন্ত্রের কোনো মানে হয় না।’

এর আগে শনিবার প্রিয়াংকা টিবরেওয়ালকে মমতার বোনের বয়সি মেয়ে বলে সম্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এ বিষয়ে প্রিয়াংকা বলেন, ‘আমি কে তা ও ধীরে ধীরে চিনে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য