,

ইবিতে সশরীরে চূড়ান্ত পরীক্ষা শুরু

news-image

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা করোনার প্রাদুর্ভাবে ২০১ দিন পর শুরু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৪র্থ বর্ষের রিটেক পরীক্ষার মাধ্যমে শুরু হয় পরীক্ষা।

বেলা ১০টা থেকে আরো ছয়টি বিভাগের অনার্স ও মাস্টার্সের পরীক্ষা শুরু হয়। আবাসিক হল বন্ধ রেখে বিভাগগুলো সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিচ্ছে। এর আগে প্রশাসনের নির্দেশে গত ২৫শে আগস্ট থেকে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয় কিছু বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নিচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে ছয় ফুট দূরত্বে আসন বিন্যাস করেছি। আজকে এমএসসির মোট ৩৫ জন পরীক্ষা দিচ্ছে। তাদের দুটি কক্ষে বসানো হয়েছে। শিক্ষার্থীদের কক্ষে প্রবেশের আগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে হল বন্ধ রেখে বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষা ও অনার্স মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেওয়ার অনুমতি দেয় প্রশাসন। সে অনুযায়ী পরীক্ষাও চলতে থাকে। তবে গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ড. দিপু মনির ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য