,

মিথ্যা বলছে তালেবান, স্বীকৃতি দেয়নি ফান্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের নতুন তত্ত্বাবধায়ক সরকারকে ফ্রান্স এখনও স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লি দ্রিয়ান। শনিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তালেবান মিথ্যা বলছে। তাদের নতুন সরকারের সঙ্গে ফ্রান্স সম্পর্ক তৈরি করেনি।

এদিকে লি দ্রিয়ান দেশটির টিভিতে দেয়া এক সাক্ষাতকারে বলেন, তারা (তালেবান) বলছে, কিছু বিদেশি এবং আফগান নাগরিককে তারা দেশ ছাড়ার অনুমতি দেবে। একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকারের কথা বলেছিল তারা। কিন্তু তারা মিথ্যা বলেছিল।

তিনি বলেন, তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেয়নি ফ্রান্স এবং তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্কও প্রতিষ্ঠা হয়নি। আমরা তালেবানকে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখতে চাই। তাদের এই মুহূর্তে অর্থনৈতিক সংকট রয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন দরকার। তবে এটা তাদের ওপরই নির্ভর করছে।

আফগানিস্তানে অবস্থানরত বিদেশিদের পরবর্তীতে কিভাবে সরিয়ে নেয়া হবে সে বিষয়ে আলোচনা করতে কাতারে যাচ্ছেন এই পররাষ্ট্রমন্ত্রী। তার আগেই তিনি আভাস দিলেন যে, তালেবান সরকারের সঙ্গে ফ্রান্স এখনও সম্পর্ক প্রতিষ্ঠা করেনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য