,

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমতিবিহীন স্কুলের ছাদ ঢালাই, অবশেষ ভাঙতে হল

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিলেকোঠার ছাদ ভেঙে ফেলতে হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারকে। নিম্নমানের খোয়া দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ এবং  নিয়ম না মানার কারণে ছাদটি শনিবার থেকে ভেঙে ফেলা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০১৯-২০ অর্থবছরে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। একতলা থেকে তিনতলা করতে স্কুলটি নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৬৯ লাখ টাকা। জমির-জুলিয়া ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ নির্মাণ কাজটি করছেন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। গত ২২ আগস্ট হঠাৎ করে ঠিকাদার কাউকে না জানিয়ে স্কুল ভবনের চিলেকোঠা ছাদ (সিঁড়ির ছাদ) ঢালাই দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর রহিম জানান, ঠিকাদার কাউকে না জানিয়ে হঠাৎ করে নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়। এ অবস্থায় ঠিকাদারকে ছাদটি অপসারণের জন্য চিঠি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ঠিকাদার ছাদ ভেঙে ফেলছেন।
ঠিকাদার মো. জমির উদ্দিন আহমেদ জানান, পারিবারিক কারণে তিনি কাজের খবর নিতে পারেননি। এ অবস্থায় প্রকৌশলীর চিঠি পেয়ে ছাদ ভাঙতে শুরু করেছেন। ছাদ ধসে পড়ার কোনো ধরনের ঘটনা সেখানে ঘটেনি।
নাসিরনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে ঠিকাদার ঢালাই কাজ করেন। কাজের মান তেমন খারাপ ছিল না। তারপরও ছাদ ভাঙার নির্দেশনা দেওয়া হলে সেটা তিনি করেছেন। তবে ছাদ ধসে পড়ার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য