,

ফিলিস্তিনি বন্দীদের পালানো নিয়ে মুখ খুললো হামাস

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেব্রোনের কারাগার থেকে ছয় ফিলিস্তিনি পালানোর ঘটনায় এবার মুখ খুললো অন্যতম ইসলামপন্থী সংগঠন হামাস। তারা বলছে, ইসরায়েলি কারাগারের কঠোর নিরাপত্তার মধ্যেও ফিলিস্তিনি বন্দীদের পলায়ন দেশটির সামরিক সম্মানে আঘাত করেছে।

এক বিবৃতিতে মুখপাত্র ফওজি বারহুম বলেন, পালিয়ে যাওয়া চার ফিলিস্তিনি কারাবন্দীকে আবারো আটক করার ঘটনা হলো ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে অবিরত সংগ্রামের একটি ধাপ। এ ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে স্বাধীনতার আশা বাড়িয়েছে।

এদিকে, সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলের একটি সুরক্ষিত কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনির মধ্যে আরও দুইজনকে ধরে ইসরায়েল। দেশটির পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে। শনিবার নাজারেথ শহরের কাছে একটি আরব গ্রাম থেকে এই দু’জনকে ধরা হয়। তারা একটি ট্রাক পার্কিং লটে লুকিয়ে ছিলেন।
তাদের ধরার কয়েক ঘণ্টা আগেই আরও দুই ফিলিস্তিনি ধরা হয়, তারাও পালিয়েছিলেন। গত সোমবার ৬ ফিলিস্তিনি তাদের কারাকক্ষের মেঝেতে করা গর্ত দিয়ে পালিয়ে যান। এ ঘটনা অনেক ফিলিস্তিনিকে উল্লসিত করলেও ইসরায়েল কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের