,

শাশুড়ির কাছে শাহরুখ খানের বিশেষ আবদার

news-image

শাশুড়ির কাছে শাহরুখ খানের বিশেষ আবদার
বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের শাশুড়ি বলে কথা। বিন্দাস নাচেন তিনি। সম্প্রতি তার নাচের একটি ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন মেয়ের জামাই শাহরুখ। সেটা দেখে বিশেষ আবদারও করে বসলেন তিনি।

শাশুড়ির কাছে নাচ শিখতে চান কিং খান। এই ইচ্ছে প্রকাশ করেছেন টুইটারে।

শাহরুখ শুধু পর্দাতেই রোমান্সের ফুল ফোটান না, বাস্তবেও তিনি বেশ রোম্যান্টিক। যখন গৌরীকে বিয়ে করেছিলেন, তখন তিনি বলি-বাদশা হয়ে ওঠেননি। তারপর আসে গ্ল্যামার দুনিয়ার সাফল্য। ক্রমে ক্রমে বলিপাড়ার নম্বর ওয়ান খান হয়ে ওঠেন শাহরুখ।

এর মধ্যে বহু অনস্ক্রিন জুটি পালটেছে। কিন্তু তার জীবনের জুটি আজও অটুট। গৌরীর মা সবিতা ছিব্বরের সঙ্গেও শাহরুখের খুব ভাল সম্পর্ক।

বৃহস্পতিবার মা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার নাচের ভিডিও টুইট করেন গৌরী। ইউরো ক্যারিবিয়ান ভোকাল গ্রুপ বনি এম.-এর বিখ্যাত ‘ড্যাডি কুল’ গানে নেচেছেন সবিতা ছিব্বার। ক্যাপশনে মায়ের উদ্দেশ্যে গৌরী লিখেছেন, ‘কেউ তোমার সঙ্গে নাচে পাল্লা দিতে পারবে না… শুভ জন্মদিন মা।’

গৌরীর এই ভিডিও শেয়ার করেই আবার শাহরুখ লেখেন, ‘হ্যাঁ, শাশুড়ির কাছ থেকে নাচটা এবার শিখতেই হবে।’

তার সেই টুইটের নিচে ভক্তদের মন্তব্য জমা হয়েছে প্রচুর। অনেকে শাহরুখের শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছেন। তবে সবাই শাহরুখের শাশুড়ির নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য