,

ছানা দিয়ে মিষ্টি তৈরির সহজ নিয়ম

news-image

নিউজ ডেস্ক : ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন না সবাই। তা ছাড়া মিষ্টি তৈরি সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য। ছানার খাবারে স্বাদবদল চাইলে আপনিও বানাতে পারেন এই খাবারটি। তৈরিতে সহজ, মেহমান আপ্যায়নেও দারুণ।
উপকরণ – শুরুতেই ছানা ২ কাপ,

চিনি ২ কাপ,

পানি ৪ কাপ,

সিরকা ১ কাপ নিয়ে নিন।

প্রস্তুত প্রণালী –

প্রথমেই ভালভাবে ছানা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন ২ কাপ ছানা তৈরির ক্ষেত্রে ২লিটার দুধ ব্যবহার করতে হবে। প্রথমেই ২লিটার দুধ জ্বাল দিয়ে ৩-৪টা বলক আসলে তার মধ্যে এক কাপ সিরকা ও এক কাপ পানি মিক্স করে দিতে হবে, এবার দুধ গুলকে ৩০-৪০মিনিট জ্বালিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর ঢাকনা খুললে দেখা যাবে ছানা হয়ে গেছে। এখন ছানাটাকে ভালো করে নরমাল পানি দিয়ে ধুয়ে সুতি কাপড়ে মুড়ে ২-২.৩০ মিনিট রেখে পানি ঝরাতে হবে। মূলত পানি ঝরানোর পরেই কিন্তু ছানা মিষ্টির জন্য রেডি হবে। এবারে মিষ্টি তৈরি করার কাজ শুরু করে দিতে হবে। এর জন্য প্রথমেই ছানা ভালো করে মাখাতে হবে হাত দিয়ে। এমন ভাবে মাখাতে হবে যেন ছানা গুলো দিয়ে বল বানানোর সময় ভেঙে না যায়। এবার ছানা গুলো দিয়ে মিষ্টির সাইজের বল বানাতে হবে।। ২ কাপ ছানায় যতটুকু হয়। এবার বল গুলো কে সিরায় দিতে হবে। মনেরাখবেন ছানাগুলো দিয়ে বল বানানোর পরে সিরাটা বানিয়ে নিবেন। সিরা বানানোর জন্য একটা প্যানে চিনি, পানি ও এলাচ দিয়ে ভালোভাবে জ্বাল করতে হবে। কয়েকবার বলক আসলে অর্থাৎ পানিটা যখন সিরার মতো হয়ে আসবে তখন ছানার তৈরি বল গুলো সিরার মধ্যে ছাড়তে হবে। এবার বল গুলো দেওয়ার পরে ১০ মিনিট মিডিয়াম আচে চুলো জ্বাল দিতে হবে। ১০ মিনিট পরে জ্বাল দেয়া বন্ধ করে দিয়ে ৩-৪ ঘন্টা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে। এরপরই ছানাগুলো রসে ভরপুর হয়ে তৈরি হয়ে যাবে মজাদার মিষ্টি। এবার আপনি আপনার ইচ্ছেমত পরিবেশন করুন মজাদার ছানা মিষ্টি।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ