,

মেয়ের বিয়ে অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের বদরগঞ্জে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিয়ার রহমান (৪৬) নামে এক বাবার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের উত্তর কালুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আতিয়ার রহমান দামোদরপুর ইউনিয়নের প্রামাণিক পাড়ার তোবারক হোসেনের ছেলে। তার শ্বশুর আব্দুল গফফারের বাড়িতে ওই বিয়ের আয়োজন করা হয়েছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে কালুপাড়া ইউনিয়নে আব্দুল গফফার নাতনী কনে আইরিন নাহারের সঙ্গে উপজেলার দামোদরপুর ইউনিয়নের প্রামাণিক পাড়ার সাজ্জাদ মিয়ার ছেলে বর রায়হানুর রহমানের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিয়ে শেষে বরযাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণের সময় কনের বাবা আতিয়ার রহমান একটি প্যাডেল স্ট্যান্ডফ্যান হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য