,

দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে জুড়ীতে: পরিবেশমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বনভূমি ও বন্যপ্রাণি রক্ষার জন্যই জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলেও এ বিষয়ে কেউ কেউ অপপ্রচারে লিপ্ত রয়েছে। কোনো অপপ্রচারই জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারবে না।

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা আয়োজিত পৌরশহরে ৫ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মন্ত্রী একটি বৃক্ষের চারা রোপণ করে পৌরসভার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য