রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ভর্তিচ্ছুদের প্রবেশপত্র সংগ্রহ শুরু

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শনিবার বিকেল তিনটা থেকে শুরু হবে।

আজ বিকেল তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আজ বিকেল তিনটা থেকে সবগুলো ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম চালু হবে।

সবগুলো ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আজকে শুরু হলেও প্রতিটা ইউনিটের পরীক্ষা হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে তা বন্ধ হয়ে যাবে। আমাদের পরীক্ষাগুলো নেয়া হবে সকাল ১১টায়।

এবারের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ আর পেছাবে না নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ কে এম মাকসুদ কামাল।

তিনি বলেন, আমরা নির্ধারিত তারিখেই পরীক্ষা নিতে সম্পূর্ণ প্রস্তুত আছি। ঢাকার বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোতে আমরা যোগাযোগ অব্যহত রেখেছি যাতে আমরা শিডিউল অনুযায়ী পরীক্ষা নিতে পারি। এবার পরীক্ষা আর পেছাবে না।

উল্লেখ্য, আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। এরপরে ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে।

সাম্প্রতি দেশব্যাপী করোনা সংক্রমনের উর্ধ্বমুখী বিস্তারের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ জুলাইয়ের পরিবর্তে ১ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে যার যার শহরে থেকে পরীক্ষায় বসতে পারে সে জন্য ঢাবির ভর্তি পরীক্ষা ৮টি বিভাগে আয়োজনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।