,

আফগানিস্তান ছাড়তে ধর্ষিত হতে হয়েছে নারীদের

news-image

অনলাইন ডেস্ক : গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। তখন তালেবানের ভয়ে সেদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রসহ আশ্রয় নিয়েছে হাজার হাজার আফগান শরণার্থী। কিন্তু বেশ কয়েকজন বৃদ্ধ বা অতিবৃদ্ধ শরণার্থীর সঙ্গে নাবালিকা স্ত্রী দেখে হতবাক মার্কিন কর্মকর্তারা। তাদের মধ্যে অনেকেরই বয়স মাত্র ১২ বছর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান থেকে পালিয়ে আসতে মরিয়া হয়ে এই ‘বিত্তশালি’ বৃদ্ধদের সঙ্গে নাবালিকা কন্যার বিয়ে দিতে বাধ্য হয়েছে অনেক পরিবার। এদের অনেককেই আবার ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ।

কাতারের রাজধানী দোহায় আফগান শরণার্থীদের জন্য ‘ট্রানজিট ক্যাম্পে’ মার্কিন কর্মকর্তাদের কাছে এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। আফগানিস্তান থেকে আসা ওই কিশোরীদের অনেকেই দাবি করেছেন দেশ ছেড়ে আসার বিনিময়ে তাদের ধর্ষিত হতে হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র

এর আগে বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনেও বলা হয়, অনেক আফগান শরণার্থী নাবালিকা স্ত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ করেছে। কীভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে তার উপায় খুঁজছিল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য