,

কুড়িগ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঢুষমারা থানায় বজ্রপাতে দুজন দিনমজুরের মৃত্যু হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

শুক্রবার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায় পাট ধোয়ার কাজ করার সময়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অষ্টমীরচর ইউনিয়নের মধ্য বাশপাতার গ্রামের তমছর মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮) ও হায়দার আলীর ছেলে সোনা মিয়া (৩৫)।
জানা যায়, গয়নার পটল এলাকার পাট ধোয়ার কাজ করার সময়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় বজ্রপাতের ঘটনায় ৩ জন দিনমজুর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের নৌকাযোগে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক জাহাঙ্গীর হোসেন ও সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আব্দুস সামাদকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আমার ইউনিয়নের বাসিন্দা। দিনমজুর করে তাদের সংসার চলে। ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেমও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য