বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় জেলের জালে বিলুপ্ত প্রজাতির ১১ কেজির ঢাই মাছ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্ত প্রায়। আগের পদ্মার ‘ভরা যৌবনে’ প্রায়ই এই মাছ পাওয়া যেত। বর্তমানে এই মাছটি বিলুপ্তপ্রায়।

গোয়ালন্দ উপজেলার পদ্মার নদীর দৌলতদিয়া এলাকায় আজ শনিবার সকালে রাম হলাদারের জালে বড় আকৃতির একটি ঢাই মাছ ধরা পড়ে। পরে স্থানীয় মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে গেলে সেটির ওজন হয় ১১ কেজি।

পরে দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মিয়া ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।
স্থানীয়রা জানান, ঢাই মাছ বর্তমানে বিলুপ্ত প্রজাতির মাছ। এক সময় পদ্মায় অনেক ঢাই মাছ পাওয়া যেতো। জলবায়ু পরিবর্তনের কারণে মাছটি এখন খুব কম পাওয়া যায়। তাই স্থানীয়রা মাছটি দেখতে ভিড় করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য দোকানের মাছ ব্যাবসায়ী মো. শাজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো দৌলতিদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। এসময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করি।

রাজবাড়ীর (ভারপ্রাপ্ত )জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ঢাই মাছটি প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝে মাঝে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। ঢাই মাছ কিভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা