,

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, গ্রেফতার কবিরাজ

news-image

নাজমুল হুদা, সাভার : আশুলিয়ায় ৯ বছরের শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করার অভিযোগে কবিরাজ কামাল হোসেন ওরফে অষ্ট কামাল (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার সকালে গ্রেফতারকৃত কবিরাজ কামাল হোসেনকে আদালাতে পাঠানো হয়। এরআগে শুক্রবার গভীর রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কবিরাজ কামাল চাঁদপুর জেলার মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের মৃত আবু মোহাম্মদ প্রধানের ছেলে কামাল হোসেন ওরফে অষ্ট কামাল। ঘটনার পর থেকে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিশু তার পোশাক শ্রমিক বাবা মায়ের সাথে আশুলিয়ার আউকপাড়ার আদর্শগ্রামে বসবাস করতো। তাকে বাসায় রেখে প্রতিদিনের মতো কারখানায় কাজে যায় বাব মা। সে বাহিরে খেলতে বের হলে কবিরাজ চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে কবিরাজ আত্মগোপনে যান। এঘটনায় আশুলিয়ার থানার একটি মামলা দায়ের হলে আসামিকে গ্রেফতারে জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায় থানা পুলিশ। পরে তাকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার থেকে রাতে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য