,

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের মৃত্যু

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার এক শোকবাণীতে ঢাবি উপাচার্য বলেন, অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন শিষ্টাচারবোধসম্পন্ন একজন বিদগ্ধ পণ্ডিত। মিষ্টভাষী ও সজ্জন এই শিক্ষাবিদ জনপ্রশাসন কর্মচারী ব্যবস্থাপনা বিষয়ে (পাবলিক পার্সোনাল ম্যানেজমেন্ট) বিশেষজ্ঞ ছিলেন। দেশ-বিদেশে তাঁর অসংখ্য মৌলিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ প্রতিষ্ঠায় তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। এই শিক্ষক ও গবেষক বিভাগীয় চেয়ারম্যান, কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও দক্ষ প্রশাসক হারালো।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। শনিবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা শেষে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য