,

নেই কোনো বাড়ি-গাড়ি, হলফনামায় জানালেন মমতা

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের ভবানীপুর উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে হলফনামাও। সেখানে নিজের যাবতীয় সম্পত্তি এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেছেন মমতা।

হলফনামা অনুযায়ী, গত আর্থিক বছরের তুলনায় এই আর্থিক বছরে তার পাঁচ লাখ টাকা আয় বেড়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূল প্রার্থীর আয় ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১৫ লাখ ৪৭ হাজার ৮৪৫ টাকা। আবার ২০১৬ সালের বিধানসভা ভোটের আগের হলফনামা অনুসারে, তখন মুখ্যমন্ত্রীর আয় ছিল ৯ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

এখন মমতার ব্যাংকে জমা রয়েছে ১৩ লাখ ১১ হাজার ৫১২ টাকা। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লাখ ৩৮ হাজার ২৯ টাকা। ওই সম্পত্তির মধ্যেই রয়েছে ৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম অলঙ্কার। সব মিলিয়ে এই সম্পদই রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।
এছাড়া মমতার নামে কোনো বাড়ি, গাড়ি, চাষযোগ্য জমি এবং পৈতৃক সম্পত্তি নেই। আবার তার নামে কোনো বকেয়া কর বা ঋণও নেই বলে উল্লেখ করা হয় হলফনামায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য