মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ১০টাকার গরীবের চাল ব্যবসায়ীর ঘরে মজুত : যৌথ অভিযানে উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর স্টেশন রবাটসনগঞ্জ এলাকায় পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুক্রবার বিকেলে ৩ টন সরকারী চাল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই চাল ১০টাকা কেজি দরে দরিদ্র জনগোষ্ঠির জন্য ওএমএস (খোলাবাজারের বিক্রি) করতে বরাদ্দ দেয়া হয়। কিন্তু তা না করে ওএমএস ডিলার ওই চাল ব্যবসায়ী সিরাজুল হক মুন্নার নিকট নিকট গোপনে বিক্রি করেন।

বিষয়টি জাতীয় গোয়েন্দার সংস্থা (এনএসআই) নজরে এলে তারা জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও জেলা খাদ্য কর্মকর্তাকে অবহিত করেন। এর পর শুক্রবার বিকেলে সরকারী ওই ৪টি সংস্থার যৌথ অভিযানে ওই বিপুল পরিমান সরাকারী চাল উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতুত্ব দেন রংপুর জেলা প্রশাসকের দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত কিন কুতুব।

তিনি জানান, অভিযানের খবর পেয়ে দোকান মালিক পালিয়ে যান তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জাতীয় গোয়েন্দার সংস্থার তথ্যেও ভিত্তিতে তারা এই উদ্ধার অভিযান চালান। সেখানে বিক্রির উদ্দেশ্যে সরকারীভাবে গরীবের জন্য ১০টাকার খোলাবাজারের বিক্রির চাল গোপনে কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য মজুত করা হয়েছিল।

এ ঘটনায় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদি হয়ে কোতয়ালী মেট্রোপলিটন থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত ব্যবসায়ী সিরজুল হক মুন্নার নাম পাওয়া গেছে। পুলিশ তদন্ত রিপোর্টে আরও কারা জড়িত তা নিশ্চিত কওে জানা যাবে তদন্তে তাদের আসামী করা হবে।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা