মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ছিনতাইয়ের কবলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী আহত, আতংকে অন্যরা

news-image

রংপুর ব্যুরো : আবারও ছিনতাইকারীদের হাতে গুরুতরভাবে আহত হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে পরাগ মাহমুদ আহত হয় এবং সকালে জগিং করতে বের হয়ে রংপুরের লালবাগে শিক্ষক মনিরুজ্জামান ছিনতাইকারীদের হামলার শিকার হয়। এঘটনার পরেই আতংক ও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশি তহল জোরদারের দাবি জানান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান সকালে জগিং করতে বের হলে কতিপয় অপরিচিত যুবক দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে পরাগ মাহমুদ নিজের ছাত্রাবাস থেকে সরদারপাড়ায় বন্ধুর ছাত্রাবাসে যাচ্ছিলেন। পথে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে বিপরীত দিক থেকে আসা তিন যুবক তার পথরোধ করেন। তারপর তার কাছে থাকা সবকিছু দিয়ে দিতে বলেন। পরাগ অপারগতা জানালে এক যুবক তার পকেট থেকে চাপাতি বের করে পরাগের হাতে কোপ দেয়। তার কাছে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে সুব্রত ঘোষ নামে এক শিক্ষার্থীর সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থী ও শিক্ষক আহত হওয়ার খবর শুনে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেই। পরে তাদের দেখে আসি। এ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য রংপুর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে।

তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশের ওসি আখতারুজ্জামান প্রধান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা