,

নির্বাচনের সময় এগিয়ে আসায় ধরপাকড় শুরু করেছে সরকার: নুর

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : নির্বাচনের সময় এগিয়ে আসায় সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে বলেও মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ছাত্র অধিকার পরিষদে’র নব গঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার বুঝতে পেরেছে, তাদের সময় ফুরিয়ে এসেছে। তাই তারা এখন মরণকামড় দেবে। তবে দেশকে আমরা গণতন্ত্রহীন অবস্থায় রাখতে পারি না। অতিদ্রুত গণতন্ত্র উদ্ধারে আমরা মাঠে নামবো।
নুরুল হক নুর বলেন, দেশে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার চলছে। রাজনীতির মাঠকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করে দেওয়া হচ্ছে। সরকার রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে দিচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। আগে ছিল সামরিক শাসন, এখন দেখছেন পুলিশি শাসন। মোদিবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের মামলা প্রত্যাহার করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য