,

আলফাডাঙ্গায় বজ্রপাত প্রতিরোধে তাল বীজ রোপণ

news-image

ফরিদপুর প্রতিনিধি : বজ্রপাত প্রতিরোধ ও রাস্তার সৌন্দর্য বর্ধনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তাল বীজ রোপণ করেছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার সকালে উপজেলার বানা ও বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা-পাকুড়িয়া সড়কের দু’পাশে তালবীজ রোপন করা হয়। এ সময় তারা শতাধিক তালবীজ রোপন করেন। সংগঠনটি উপজেলা ব্যাপি তালবীজ রোপন করবে বলে জানা গেছে।
তালবীজ রোপনকালে উপস্থিত ছিলেন বানা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাজ ইসলাম খোকন, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. মিটু মোল্যা, সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম, সংগঠনের সদস্য মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, আসিফ সিকদার, গোলাম কিবরিয়া প্রমুখ।

সংগঠনের সদস্য মিয়া রাকিবুল জানান, আলফাডাঙ্গা উপজেলা এলাকায় বজ্রপাত প্রতিরোধ করা ও কৃষকদের বাঁচানো আমাদের মূল লক্ষ্য। এতে একই সাথে পরিবেশ রক্ষাও হবে। বর্তমান বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, যাকে বজ্রপাতের প্রধান কারণ হিসেবে বিবেচনা করছে বিজ্ঞানীরা। তাই স্থানীয় প্রযুক্তি হিসেবে তাল গাছকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য তারা সতর্কতার অংশ হিসেবে তাল বীজ রোপণ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য