,

যে কারণে নারীদের দেরিতে সন্তান নেয়ার আহ্বান জানাল শ্রীলঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার সরকার সেদেশের নারীদের দেরিতে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছে। এর কারণ হিসেবে করোনায় প্রসূতির মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়াকে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, দেশটিতে গত চার মাসে ৪০ জন গর্ভবতী নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটা জানিয়েছে। দেশটির হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেছেন, ‘সাধারণত বছরে ৯০ থেকে ১০০টি মাতৃমৃত্যু হয়ে থাকে। কিন্তু করোনার তৃতীয় ঢেউ শুরুর পর শুধুমাত্র কোভিডেই ৪১ গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে।’

কোভিড-১৯ এর ঝুঁকির কারণে অন্তত এক বছর দেরি করার আহ্বান জানাচ্ছেন সরকারের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হর্ষ আতাপাত্তুও। তিনি জানান, প্রায় পাঁচ হাজার ৫০০ সন্তানসম্ভবা নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭০ শতাংশ দুই ডোজ টিকা পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য