,

কারাগার থেকে পালানো ৬ ফিলিস্তিনিকে ধরতে জর্ডানের শরণাপন্ন ইসরায়েল

news-image

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনি বন্দীকে ধরে দিতে জর্ডানের সাহায্য চেয়েছে তেল আবিব। হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল আল ইয়াউম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি এক প্রতিবেদনে লিখেছে, বন্দীরা পালিয়ে যাওয়ার পর পাঁচ দিন পার হয়েছে। কিন্তু এখনো তাদের খোঁজ পায়নি ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলি নেতারা জর্ডান সরকারের সহযোগিতা চেয়েছে। ইসরায়েল ধারণা করছে বন্দীরা হয়তো সীমান্তের ওপারে চলে গেছে।

জর্ডানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি কর্মকর্তারা তাদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে।
এদিকে, পালিয়ে যাওয়া বন্দীদের স্বজনদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে আরও পাঁচজনকে আটক করেছে তারা। এর আগেও আরও কয়েকজনকে ধরে নিয়ে গেছে বর্ণবাদী বাহিনী।

ইহুদিবাদী ইসরায়েলের একটি কারাগার থেকে সম্প্রতি ৬ ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আন্ডারগ্রাউন্ড একটি টানেলের মধ্য দিয়ে পালিয়ে যান।

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬জনের মধ্যে ৫জন হলেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য