বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাতে থাকুক ইলিশের লোভনীয় লেজ ভর্তা

news-image

নিউজ ডেস্ক : বাঙালি মাত্রই ভর্তা প্রিয়। রুচি পরিবর্তনেও ভর্তার কোন বিকল্প নেই। ভর্তা খেতে কে না পছন্দ করেন! নানান ধরনের ভর্তা তৈরি হয়। তবে অনেকেই আবার মাছ ভর্তা খেতে ভীষণ পছন্দ করেন। বিশেষ করে ইলিশ মছের ভর্তা গরম ভাতের সঙ্গে খাওয়ার মজাই অন্যরকম। অনেকেই আবার মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা খেয়ে থাকেন। তবে আপনি চাইলে ঘরে বসেই এটি তৈরি করে নিতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. ইলিশ মাছের লেজের টুকরো ৫ পিস

২. হলুদ গুঁড়া হাফ চা চামচ

৩. মরিচের গুঁড়া ১ চা চামচ

৪. ধনেপাতা কুচি পরিমান মতো

৫. সরিষার তেল পরিমাণমতো

৬. শুকনো মরিচ টালা ৭ টি

৭. পেঁয়াজ কুচি ১ কাপ

৮. লেবুর রস ২ চা চামচ

৯. লবণ স্বাদমতো
তৈরি পদ্ধতি: প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য হলুদ, মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে নিন। এবার প্যানে পরিমাণমতো সরিষার তেল গরম করে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নিন। এরপর মাছ ভাজা ঠান্ডা করে সাবধানে ধৈর্য্য ধরে মাছের কাঁটা বেছে নিন। একই তেলে শুকনো মরিচ ভেজে নিন। এবার মরিচ ঠান্ডা করে এর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে গুঁড়ো করে নিন। এরপর এর সঙ্গে পেঁয়াজ কুচি ও লেবুর রস মিশিয়ে মেখে নিবেন শুকনো মরিচ। এবার এই ভর্তার সঙ্গে কাঁটা বেছে রাখা ইলিশ মাছ মিশিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিন এবং এর সঙ্গে স্বাদমতো সরিষার তেল ও ধনেপাতা কুচি মিশিয়ে সব একসঙ্গে মাখিয়ে নিবেন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই লোভনীয় ইলিশের লেজ ভর্তা।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল