,

ব্রিটেনে ভারত-আফগানিস্তানের মানুষ ঢুকছে আর বাংলাদেশ লাল তালিকায়, ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : করোনা মহামারির কারণে বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে লাল তালিকায় রেখেছে যুক্তরাজ্য। এ নিয়ে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, আফগানিস্তানের মানুষ কোনো টিকা নেয়নি। তাঁদের যেতে দিচ্ছে। আর বাংলাদেশ হলেই যত শর্ত জুড়ে দিচ্ছে।

ইউরোপের কয়েকটি দেশ সফর করে এসে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে লাল তালিকায় বাংলাদেশকে রাখার কারণ জিজ্ঞেস করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ প্রশ্ন ব্রিটিশদের করেন, কেন আমাদের লাল তালিকায় রেখেছে। ভারতে আমাদের থেকে মানুষ বেশি মারা গেল, অতিমারি বেশি হলো। তারা হয়তো এক ধরনের যুক্তি দেবে, নিজের অবস্থান শক্ত করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের অত মানুষ মরেও নাই। আমাদের অতিমারি তাদের ওখান থেকে এসেছে। আর তারা পার পেয়ে গেছে। আমরা ঝামেলায় আছি!

নানা শর্ত জুড়ে দেওয়ায় ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান লোকদের যুক্তরাজ্য তাদের দেশে জায়গা দিয়েছে। একটা লোকেরও টিকা দেওয়া নাই। সেখানে কিছু না। আর আমার ক্ষেত্রে ডাবল ডোজসহ নানা ধরনের শর্ত এবং ১০ দিন গিয়ে থাকতে হবে। আমি বৈঠকে এ বিষয়টি তুলেছি। অন্য মানুষ নিচ্ছে তখন কোনো শর্ত নাই। আর আমাকে নিতে গেলে বারোটা বাজায়। তাও ডাবল ডোজ দিতে হবে, ধনী দেশের টিকা দিয়ে। সিনোফার্ম নিলে হবে না, মডার্না নিতে হবে, ফাইজার নিতে হবে। কী ঢং দেখেন! এটি দুঃখজনক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য