,

সিলার আস্তানার সন্ধান দেয় ময়মনসিংহে গ্রেপ্তার জঙ্গিরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে এমদাদ ওরফে উজ্জ্বল মাস্টার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্প্রতি ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে গ্রেপ্তার চার জঙ্গি বসিলায় অবস্থিত জঙ্গি আস্তানার তথ্য দেয় বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার জঙ্গি আস্তানার অভিযান শেষে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে গ্রেপ্তার জেএমবির ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বসিলার এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তার জঙ্গিরা জিজ্ঞাসাবাদে বসিলা থেকে আটক জঙ্গির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল র‍্যাবকে। এসব তথ্যের ভিত্তিতে র‍্যাব ঢাকার বাইরে জামালপুর ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত থেকে বসিলা জঙ্গি আস্তানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্তমান সময়ে জেএমবির এক শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।

তিনি আরও বলেন, অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়। আস্তানা থেকে আটক জঙ্গিকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া সে জেএমবির কোন পর্যায়ের সদস্য তা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহের খাগডহর এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমাসদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং সরঞ্জামাদি, একটি মাটির চুলা ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে চারজনকে আটক করে র‍্যাব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য