,

সেশনজট নিরসনে ছুটি বাতিল করেছে ঢাবি

news-image

ঢাবি প্রতিনিধি : করোনা সংক্রমণ কমাতে গত বছরের মার্চে বন্ধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ সময় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় দেখা গেছে দুর্গাপূজা, শরৎকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে একত্রে ছুটি ১০ দিন এবং শীতকালীন ছুটি ১৭ দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষ্যে ২০২১ সালের ১২-১৫ অক্টোবর, লক্ষীপূজা উপলক্ষ্যে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর-এর ছুটি যথারীতি বহাল থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য