সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব কমাতে আলোচনা করছেন নির্বাচকেরা

news-image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঘরে-ঘরের বাইরে গত পাঁচ মাসে বাংলাদেশ ক্রিকেট দল পেয়েছে একের পর এক সাফল্য। সাফল্যের উল্টো পিঠে ক্রমেই জমছে অসন্তুষ্টিও। সেটি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। মাশরাফি বিন মুর্তজাকে দিয়ে যার শুরু। সর্বশেষ তামিম ইকবালের বিশ্বকাপ দল থেকে সরে যাওয়া ও মুশফিকুর রহিমের কিপিং ছাড়ার ঘটনায় আবারও সামনে এসেছে বিষয়টি। কয়েক মাসের নানা ঘটনাপ্রবাহ আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলে একটি বিষয়ে পরিষ্কার—ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অসন্তুষ্টি বেড়েই চলেছে সিনিয়র ক্রিকেটারদের।

আজ বিশ্বকাপের দল ঘোষণার সংবাদ সম্মেলনে তাই সামনে এসেছে বিষয়টি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য শুরুতে এড়াতে চাইলেন প্রসঙ্গটি। তিনি বলেছেন, ‘আমাদের (নির্বাচক) পক্ষ থেকে দূরত্ব কখনো হয়নি। সিনিয়র ক্রিকেটারদের প্রতি সম্মান সব সময় আছে, সারা জীবন থাকবে। এটা নিয়ে সমালোচনা-আলোচনা করার কোনো সুযোগ নেই।’

সাংবাদিকেরা সাম্প্রতিক মুশফিকের কিপিং ছাড়ার বিষয়টি তুলে ধরলে মিনহাজুল বলেন, ‘অবশ্যই আমরা এটা নিয়ে (সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব) আলোচনা করছি এবং অতি দ্রুত সমাধান করা হবে।’

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্বের বিষয়টি সামনে আসে এই বছরের শুরুতে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আলোচনা ছিল মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। অধিনায়কত্ব থেকে মাশরাফি বিদায় নিলেও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি তিনি এখনো টানেননি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মাঠ থেকে ঘটা করে বিদায় নেওয়ার আগ্রহও তিনি হারিয়ে ফেলেছেন। তাঁকে নিয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো সিনিয়র ক্রিকেটারদের কাছে ভিন্ন বার্তাই দিয়েছে।

এরপর জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টেস্টের তৃতীয়দিন আচমকা অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাল বলের ক্রিকেট থেকে ১৬ মাস ধরে উপেক্ষিত মাহমুদউল্লাহ নাকি অপেক্ষায় ছিলেন সুযোগ পাওয়ার। সেটি পেয়েই খেললেন ক্যারিয়ারসেরা ১৫০ রানের অপরাজিত ইনিংস। সেই দুর্দান্ত ইনিংসটি তাঁর সিদ্ধান্ত নিতে সহজ করে দেয়। তবে অবসর নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মাহমুদউল্লাহর সিদ্ধান্ত নিয়ে বারবার বিরক্তি প্রকাশ করেছেন।

বিশ্বকাপের দলে ভালোভাবেই বিবেচনায় থাকলেও নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দল সরে দাঁড়ান তামিম। এরপর নুরুল হাসান সোহানের সঙ্গে কিপিংয়ের লড়াইয়ে না নেমে মুশফিক টি–টোয়েন্টিতে আর কিপিং না করার সিদ্ধান্তই নিয়ে ফেললেন। সিনিয়র ক্রিকেটাররা মনে করেন, মাশরাফিকে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়নি। এবং তাঁদের সঙ্গেও একই আচরণই করা হচ্ছে।

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব কমাতে তাই কি এগিয়ে এলেন নির্বাচকেরা। এবার কি তাহলে অসন্তুষ্টির বরফ গলবে?

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস